কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।
জামালপুরের ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে ইসলামপুর আমেরিকান সাবওয়ে রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি আলহাজ্ব মোস্তফা কামাল, প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় এতে ২৫ সদস্য কমিটির সকলেই এতে অংশ নেন।
২০২৭-২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং শরীয়াহ ও ইসলামের আলোকে রাজনৈতিক কৌশলসহ দলকে সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব গঠন করা হয়।