এম এ ওয়াহেদ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে কোরআনের নীতি আদর্শ ও ছাড়া জাতির মুক্তি নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল। গতকাল শুক্রবার বাদ জুমআ ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর ৮ নং ওয়ার্ড কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে মহিব উদ্দীন আহমেদ সোহেল বক্তব্য কালে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করতে হলে এবং দেশ থেকে ঘুষ, খুন, দূর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ ৩ আসন থেকে বিজয় লাভ করলে হবিগঞ্জ কে দূর্নীতি মুক্ত, ঘুষ, খুন, মদ গাঁজা, ইয়াবা সেবন মুক্ত জেলা শহর গড়ে তুলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ করাব ইউনিয়ন কমিটির সভাপতি আলী নোওয়াজ আহমেদ এর সভাপতিত্বে ও করাব ইউনিয়ন কমিটির সেক্রেটারি মোছাব্বির হোসেন নিহালের পরিচালনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা, ইসলামী আন্দোলন লাখাই উপজেলার শাখার সভাপতি কাজল মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি ইকবাল হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আলীজান তাহসিন, মাওলানা ইলিয়াস আহমেদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মিল হক, মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ এবং পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।