মোঃ আব্দুর রাজ্জাক সরকার,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মক্কা পাড়া গ্রামের বাসিন্দা মো. বাবলু মিয়া ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন। চিকিৎসা ও যত্নের পরও রোগের সঙ্গে তিনি আর পেরে উঠেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন, বাবলু মিয়া ছিলেন শান্ত, পরোপকারী এবং সবার প্রতি সদাচরণে অটল একজন মানুষ।
পারিবারিক সূত্র জানায়, জানাজার সময়, স্থান ও দাফনকার্য সম্পর্কে শিগগিরই জানানো হবে।
আল্লাহ তায়ালা মরহুমের গোনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।