বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিএসএফ’র হাতে আটক ১৩ বাংলাদেশীকে ফেরত পাঠালেন। এর মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী এবং সাতজন শিশু।
মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬টায় হরিপুর দনগাঁও সীমান্তের ৩৬২ পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে ৮৭ বোররা বিএসএফ’র হাতে আটক হন তারা। এরপর রাত ৮টায় কোম্পানি পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেইন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটককৃতদের বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ফেরতদের মধ্যে জেলার রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের শুবোধ চন্দ্র রায়ের ছেলে মহেষ চন্দ্র রায় (৫৫), বলিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে রব্বানি (৩৫), রব্বানির ছেলে রাফি (৯), শামসুল হকের ছেলে মমিুনুর রশিদ (৩০) এবং মমিনুর রশিদের স্ত্রী সোহানা খাতুন (২২), মেয়ে সাহেরা খাতুন (৬), ছেলে নুর নবী (৪) ও ছেলে (৩), বালিয়াডাঙ্গী উপজেলার সারগা বস্তি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মামুন (২৮) মামুনের স্ত্রী ময়না বেগম (৩০), মামুনের ছেলে রহমতুল্লাহ (৪), মামুনের ছেলে মোসারফ (১২), হরিপুর উপজেলার ভৈষাগজ রুহিয়া গ্রামের জালালের ছেলে ওয়ালিদ (২০)।