বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিক্রয়ের উদ্দেশ্যে পলিথিন মজুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১টি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা ৪৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী এবং জেলা পুলিশের বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।