এম এ ওয়াহেদ
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাই থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামী সহ ২ জন গ্রেপ্তার। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বুধবার দিবাগত ভোর রাতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মোঃ তাজ উদ্দীনের ছেলে মামলার প্রধান আসামী সজল মিয়া কে (২৮) গ্রেপ্তার করেন এবং অপর এক অভিযানে এ এস আই ফিরুজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে লাল মিয়ার ছেলে বকুল মিয়া কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।