মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সদর ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ নভেম্বর) রাতে বালিয়াকান্দি সদর ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এই কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপত্বিতে ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক হাবিবুর রহমানের সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুগ্নসাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সৈকত,ও উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, খোরশেদ আলম,ফিরোজ মন্ডল, মুকুল মৃধা নাদেরউদ্দিন মিয়া,জাকির কাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।