বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এবং ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সহযোগিতায় সোমবার দিনব্যাপী এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক টিম রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস স্ক্রিনিং এবং চক্ষু পরীক্ষা করেন।
এ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন মো. আজাদ আলী।
চক্ষু বিভাগে রোগী দেখেন—
ডা. মো. রফিকুল ইসলাম, এমবিবিএস, সিসিডি (বারডেম), পিজিটি (চক্ষু), মেডিকেল অফিসার (চক্ষু বিভাগ), ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল।
আয়োজকের পক্ষে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মো. মালেকা বেগম এবং মো. শিহাবুল ইসলাম শিহাব, উপসহকারী মেডিকেল অফিসার, কমরেড মোহাম্মদ ফরহাদ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র।
এছাড়াও ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন—
মো. জাহিদ হাসান, ফাহিম ইসলাম, শিমু আক্তার, তিশা আক্তার ও ক্যামেলিয়া আক্তার।
ক্যাম্পে মোট প্রায় ২০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৫০ জনের চোখে সানি পড়া (ছানি রোগ) শনাক্ত করা হয়।
এই রোগীদের ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করে নতুন লেন্স প্রতিস্থাপন করা হবে।