নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাড়েয়া আওলিয়ার ঘাটে নদীতে ডুবে দিপঙ্কর (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিপঙ্কর কয়েকজন বন্ধুকে নিয়ে ঘাটে ঘুরতে যান। সেখানে তারা ঝিনুক ও সামুক কুড়ানোর এক পর্যায়ে দিপঙ্কর নদীর গভীর পানিতে নেমে পড়েন। কিন্তু সাঁতার না জানায় তিনি অচিরেই স্রোতের টানে তলিয়ে যান।
পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দিপঙ্করের বাড়ি দেবীগঞ্জ উপজেলার মাড়েয়া ইউনিয়নের প্রধানহাট জাকিরপাড়ায়।
তরুণ দিপঙ্করের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবার-পরিজনসহ স্থানীয়রা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।