এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল। মিছিল শেষে পথ
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল।
সমাবেশ পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব সামসুল হুদা।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান রাখেন। পথ সভায় বক্তৃতারা
আল্লাহর আইন প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত, সমাজে ন্যায় প্রতিষ্টা গঠনের সংগ্রামে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।