
এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে আলোচিত ধর্ষণ মামলার আসামী মেম্বার পুত্র রায়হান গ্রেপ্তার। লাখাই থানা সুত্রে জানা যায়, বামৈ ইউনিয়নের মেম্বার শাহ নেওয়াজ এর পুত্র রায়হান কে র্যাব ৭ এর একটি টিম চট্টগ্রাম ডভলমুড়িং থানা এলাকায় ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডভলমুড়িং থানায় সোর্পদ করেন। আসামী কে গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানায় সংবাদ দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোঃ নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ চট্টগ্রাম ডভলমুড়িং থানা থেকে গতকাল সোমবার লাখাই থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন ২৭ সেপ্টেম্বর বামৈ গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে আলুফা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং ওই মামলার প্রধান আসামী রায়হান কে গতকাল সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।