এম এ ওয়াহেদ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাইয়ে গণধর্ষণ মামলার পলাতক যুবলীগ সভাপতি আজিজ মিয়া কে পুলিশ গ্রেপ্তার করেছে। সুত্রে জানা যায় গণধর্ষণ মামলার পলাতক আসামী বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের ২ নং ওয়ার্ড যুবলীগ কমিটির সভাপতি আজিজ মিয়া মৃত জাহাদ আলীর ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় এ এস আই খাইরুল ইসলাম ও ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আজিজ মিয়া কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।