মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় নিয়মনীতি লঙ্ঘনের দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার বামৈ বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আল-মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, জননী মিষ্টান্নকে ৫০০ টাকা এবং রেনুফুল সুইটমিটকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস। তিনি জানান, “বাজারে ভোক্তাস্বার্থ সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য।