এম এ ওয়াহেদ
লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার সহ মঈন উদ্দিন নামে এক আসামী গ্রেপ্তার। লাখাই থানা সুত্রে জানা যায় গতকাল শনিবার সন্ধার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, প্রদিপ সুত্রধর ও এ এস আই আব্দুস ছালাম সঙ্গী পুলিশ ফোর্স সহ হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক তিস্কারপুর এলাকায় অভিযান চালিয়ে করাব ইউনিয়নের পশ্চিম সিংহগ্রাম (দাইরল) গ্রামের জমির আলীর ছেলে মোঃ মঈন উদ্দিন (২২) কে ২৫ পিস ইয়াবা উদ্ধার সহ আসামী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী মঈন উদ্দিনের নামে মাদক আইনে মামলা রুজু পূর্বক রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।