এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান,
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ম ও অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর সার্কেল এর সার্বিক দিক নির্দেশনায় আমার নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৭টায় সঙ্গীয় পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, প্রণয় কুমার সরকার, এসআই মুন্না মিয়া, এ এস আই আব্দুল হাকিম সহ অভিযান চালিয়ে বামৈ ইউপির অন্তর্গত ভাদিকারা গ্রামের নাসির মিয়ার ছেলে আসামী রায়হান মিয়া (২৬)এর বসত ঘরে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করে আসামি কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক বিরুধী অভিযান অব্যাহত আছে। আসামীকে সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হবে।