এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের একটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা কারবারি ও চোলাই মদ সহ রায়হান মিয়া ও রবি রবিদাস নামে দুইজন আটক করা হয়েছে। লাখাই থানা সুত্রে জানা যায় ১০ নভেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক ইকবাল মাহমুদ, এএসআই ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা বাজার ব্রীজের অভিযান চালিয়ে বামৈ ইউনিয়নের ভাদিকারা চানপাড়া মহল্লার নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) কে ১০ পিস ইয়াবা সহ আটক করেন। এবং অপর এক অভিযানে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ জব্দ করে মৃত দেবীচরন রবিদাসের ছেলে রবি রবিদাস (৪০) আটক করে লাখাই থানায় মামলা রুজু পূর্বক আসামীকে পুলিশের হস্তান্তর করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ বলেন আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু পূর্বক মঙ্গলবার ১১ নভেম্বর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।