এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করেছে পুলিশ। তারা হলেন মাদক সম্রাট আল আমীন ও বীর বাহাদুর। থানা সুত্রে জানা যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, জাহাঙ্গীর আলম, মুন্না মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার ৭ই মার্চ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ছোয়াব মিয়ার ছেলে মাদক সম্রাট আল আমীনের ঘরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ ছোয়াব মিয়ার ছেলে মাদক সম্রাট আল-আমীন (৩৫) ও লাফু মিয়ার ছেলে বীর বাহাদুর মিয়া (৩০)কে আটক করে এবং লাখাই উপজেলার বিখ্যাত ইয়াবা সরবরাহকারী শরিফুল পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাখাই উপজেলার যুব সমাজ কে রক্ষায় মাদকমুক্ত করা হবে। এ অভিযান চলমান আছে। আটক আসামী সহ বিখ্যাত ইয়াবা সরবরাহকারী শরিফুল সহ ৩ জন কে আসামী আসামী করে মাদক আইনে মামলা রুজু পূর্বক আসামীদের রোববার ৮ ই মার্চ হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।