মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় হাজী মফু এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, শাহজালাল স্টোরকে ৫ শত টাকা এবং রমজান আলী হোটেলকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহায়তা করেন লাখাই থানা পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মুন্সী এবং পুলিশের একটি দল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান উপজেলা প্রশাসন।