মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাইয়ে কালাউক সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি ব্যবসা প্রতিষ্টান কে ৯ হাজার টাকা নগদ অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫ জুন) উপজেলার কালাউক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বুধবার দুপুরে কালাউক সড়ক বাজারে অর্পিতা মিষ্টান্ন ভাণ্ডার কে ১৫ শত টাকা,প্রিয়ন্তি সুইটমিট কে ১৫ শত টাকা ও হাজী মফু এন্টারপ্রাইজ কে পরিবেশ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কামাল আহমেদ। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছন পুলিশের উপপরিদর্শক শুভ বণিকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার ও ভিডিপি সদস্যরা।