এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন রাজপতি রবি দাস ও কামরুল ইসলাম এবং পলাতক আসামী আবুল কালাম ও রহিম বাদশা। থানা সুত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান ও এ এস আই আব্দুল সালাম এবং স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রর পুলিশের উপপরিদর্শক বিদ্যুৎ দে ও এ এস আই আবদুল হাকিম বুধবার ১১ মার্চ দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান আসামীদের কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাটিহারা গ্রামের সুখলাল রবিদাসের ছেলে আসামী রাজপতি রবি দাস প্রকাশ কেছলু রবি দাস কে বিচারিক আদালত মাদক মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী এবং তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কামরুল ইসলাম কে মাদক মামলায় বিচারক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামীদের কে বৃহস্পতিবার ১২ ই মার্চ হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।