এম এ ওয়াহেদ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
লাখাই উপজেলার বুল্লা বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ বুল্লা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে বাখরকানী ব্যবসায়ী হুমায়ুন কবীর কে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী তোফায়েল কে ২ হাজার টাকা ও আদর্শ মিষ্টি ঘর কে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সাথে সাথে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন লাখাই থানার পিএসআই মুন্ন মিয়া সহ একদল পুলিশ।