এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী পুরুষ ও চালক সহ আহত ৫ জন। খোঁজ নিয়ে জানা যায় হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বামৈ ইউনিয়নের অন্তরগত টাওয়ারের নিকটবর্তী আঞ্চলিক মহাসড়কে হালের ট্রাক্টরের সাথে মিশুকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার বেলা আড়াইটায়। এতে নারী পুরুষ ও চালক সহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন বুল্লা গ্রামের মহসিন মিয়ার ছেলে হুসাইন মিয়া (১৭) তেঘরিয়া গ্রামের জুনাইদ মিয়ার মেয়ে রিয়া আক্তার (১৫) একই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার (২১) কাঠিহারা গ্রামের শাহ আলমের ছেলে ইয়াছিন মিয়া(,১৫) এবং ঘটনার পর পর চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সু্ত্রে জানা যায় আহতদের পথচারী লোকজন বেলা ৩টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে আহতদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং আহত ইয়াছিন মিয়া ও রিয়া আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ জেলা সদরে আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌছে দূর্ঘটনা কবলে পড়া মিশুক গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামানের সাথে আলাপকালে তিনি জানান ঘটনার পর পরই চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী জানান, সড়ক দুর্ঘটনায় লিখিত অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।