এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা সোমবার ১৬ মার্চ দুপুরে স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নের্তৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায় উপজেলার স্থানীয় বুল্লা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ, দই এর বক্সের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে বাজারের আদর্শ মিষ্টি ঘর এর মালিক কে ৮হাজার টাকা, ও বিন্দা ষ্টোরের মালিক কে ভেজাল পণ্য এবং চানাচুরের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের পণ্য রাখার অপরাধে তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।