এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার। আসামী হলেন সিংহগ্রামের আবদুর রহিম। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বুল্লা বাজারে অভিযান চালিয়ে করাব ইউনিয়নের সিংহগ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে আবদুর রহিম কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পলাতক আসামী আদালত কর্তৃক ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী। গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।