এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ২ পলাতক আসামী গ্রেপ্তার। আসামীরা হলেন লাল চান মিয়া ও তাজু মিয়া। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, পুলিশের এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার দিবাগত রাতে ও রোববার সকালে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের চানপাড়া মহল্লার সালেক মিয়ার ছেলে লালচান মিয়া ও মৃত আবু শ্যামা মিয়ার ছেলে তাজু মিয়া আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের কে রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।