এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব,প্রবীণ মুরুব্বি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন এর পিতা আবদুল হক (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন।
তিন মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুম এর নামাজে জানাজা ভাদিকারা শাহী ঈদগাহ মাঠে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধি সহ সহস্রাধিক মুসল্লী অংশ নেন।
জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুম আবদুল হক এর ইন্তেকাল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গ ও সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর পক্ষে শোক প্রকাশ করা হয়।প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা বলেন এডভোকেট আয়াতুল ইসলাম, এডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান,লাখাই প্রেসক্লাবে এর পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর।বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল আমিন,।