এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক কমিটি (২০২৫–২০২৬) পুনর্গঠনের লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বুল্লাবাজারস্থ ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন।
দীর্ঘ আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে এম এ ওয়াহেদকে সভাপতি, ইয়াকুব হাসান অন্তরকে সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন আহমেদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সহ-সভাপতি সূর্য রায়, যুগ্ম সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক কামরুল হাসান সুজন, অর্থ ও প্রচার সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকিব শাহরিয়ার, নির্বাহী সদস্য মোহাম্মদ বাহার উদ্দিন ও সৈয়দ শালিক আহমেদ।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামীর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।