আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপের চালান জব্দ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন ঝাউরানী বিওপি’র টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারতীয় মাদক পাচারের চেষ্টা করছে। পরে টহল দল উত্তর ঝাউরানী এলাকায় অভিযানে গেলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।