এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাখাই প্রেসক্লাব ও লাখাই রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যলয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাখাই প্রেসক্লাব ও লাখাই রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও প্রস্তাবনা নিয়ে আলোকপাত করেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস, লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত, আবদুল মতিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সুশীল চন্দ্র দাস,ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন, পারভেজ হাসান প্রমূখ।
সভায় আলোচনায় অংশ নিয়ে লাখাই উপজেলার প্রধান ও দীর্ঘ নদী সুতাং কে শিল্প দুষনের কবল থেকে রক্ষা করে লাখাই উপজেলার কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার জন্য আহবান জানানো হয়।লাখাই উপজেলায় দেশী প্রজাতির মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রাখতে মৎস্য অভয়াশ্রম গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করার গুরুত্বারুপ করা হয়।সুতাং সাকাতী সহ অপরাপর নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননের উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়। এছাড়া বুল্লাবাজার সহ বিভিন্ন বিভিন্ন সড়কে যানজট, মাটির টপসয়েল বিক্রি বন্ধ,শিক্ষার গুনগত মানোন্নয়ন, নদী,খালবিল, নালা দখল রোধে কার্যকর ভূমিকা রাখার প্রতি আহবান জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন লাখাইয়ের সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকল গণমাধ্যমর সকলের সহযোগিতা কামনা করেন।