মোঃ আমিরুল হক রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের সিকানা জমি ও পুকুর জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে একই গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামেের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সরিকানা জমি ভাগ না দিয়ে জোরপূর্বক জবর দখলের পাঁয়তারার অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ মাসুদ বিশ্বাস।

ভুক্তভোগী মাসুদ বিশ্বাস বলেন, বিল্লপদ মন্ডলের নিকট থেকে ক্রয়সূত্রে মানিক বিশ্বাস ও নাদের আলী বিশ্বাস (নাদু) এবং এদের নামেই রেকর্ড রয়েছে। রেকর্ডিও জমিতে নাদের বিশ্বাসের ওয়ারিশগণ বসবাস করে এবং সামনের পুকুর চাষাবাদ করে আসছিল। এ সুবাদে রাজ্জাক বিশ্বাসের একটা জমি মৌখিক এ্যাওয়াজ বদলে আমরা চাষাবাদ করতাম। তারা পুকুর চাষবাস করত। আমার বাবার দেওয়া কথা রক্ষার্থে এ্যাওয়াজ করা জমি খেয়ে আসছিলাম। নাদের বিশ্বাসের ওয়ারিশগণ রাজ্জাক বিশ্বাস, আলতাফ বিশ্বাস, শফিক বিশ্বাস, ওবায়দুল বিশ্বাস, গিয়াস বিশ্বাস, রুস্তম বিশ্বাস গোপনে ২০১০ সালে সুরাপ বিশ্বাসের নিকট ১১০৬ নাম্বার দলিল মূলে বিক্রয় করে দেয়। বিষয়টি গোপন রাখলেও ৩/৪ বছর পর জমি বিক্রির বিষয়টি পরিস্কার হয়। তারা বিগত সরকার আমলে ক্ষমতার দাপটে আমাদের জমি জোরপূর্বক ভোগ দখল করে আছিলো। আমরা সরকারি চাকরির সুবাদে রাজবাড়ীতে থাকায় আগে কিছুই জানতে পারিনি। যখন জানলাম তখন জমি বিক্রি হয়ে গেছে। এরপর পুকুর ছেড়ে দিলে আমি ভোগ দখলে যাই। এরপরও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে। ২০২৪ সালের মার্চ অথবা এপ্রিল মাসে আমি পুকুরে মাছের পোনা ফেলি। এবং সম্প্রতি মাছ ধরার পর তারা আমাদের বিরুদ্ধে কোন এক সাংবাদিককে দিয়ে রংধনু ফেইসবুক পেইজে একটি ভুয়া রিপোর্ট প্রকাশ করায়। যাতে আমার মান সম্মানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
ফেইসবুকে দেওয়া তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজ্জাক বিশ্বাসের বিরুদ্ধে এলাকায় বিস্তর অভিযোগ রয়েছে।
অপরদিকে নাদের বিশ্বাসের ছেলে হুমায়ুন কবির তার স্ত্রী জেলা আওয়ামী মহিলা লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবির সরকার ক্ষমতায় থাকাবস্থায় অনেক অপকর্ম চালিয়েছে। জালাল বিশ্বাস ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি, ডাবলু বিশ্বাস প্রচার সম্পাদক, এবং মাহবুব আলম এক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে অনেক অপকর্ম জন্ম দিয়েছে এলাকায়। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো সহ অনেক ক্ষতি করেছে এলাকা জুড়ে। দীর্ঘদিন আগে রাহেলা বেগমের নামে দায়ের করা মামলায় সত্যি সাক্ষী দেওয়ায় রাহেলা বেগম দিগ্রীপ্রাপ্ত হয়। মামলায় হেরে গিয়ে আমার উপর ক্ষিপ্ত হয় মাহবুব গংরা। মাহবুব আলম আমার বিরুদ্ধে একটা লিগাল নোটিশও করে। যেখানে উল্লেখ করে সে আমার নিকট টাকা পাবে। অথচ মাহবুব আলম রিয়াজ শেখের থেকে ১২ বছর আগে জমি বিক্রির কথা বলে সম্পুর্ন টাকা পরিশোধ করে নিয়ে অদ্যাবধি রেজিস্ট্রি করে দেননি। পেশিশক্তির বলে রিয়াজ শেখের সেই জমি জোরপূর্বক দখল করে নিয়ে বলেন, আমার হারানো জমি ফিরে পেয়েছি। মাহবুব ঢাকায় কি করে তা এলাকার কেউই জানে না। অথচ রাতারাতি হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ। বিষয়টা খতিয়ে দেখার জন্য প্রশাসনসহ দুর্নীতি দমন কমিশনের নিকট অনুরোধ করছি। সে তার বড়ভাই সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের পরিচয় দিয়ে থাকেন সর্বোত্র। ডাবলু বিশ্বাস, রুবেল বিশ্বাস, কামাল বিশ্বাস, মিজান বিশ্বাস বেশ কয়েকজনের নিকট থেকে চাকরি দেবার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এই টাকা ফেরৎ চাইলেই পাওনাদারদের বিভিন্ন প্রকার হুমকি দেওয়াসহ মিথ্যা মামলার হুমকি দেয়।

টাকা ফেরত চাওয়ায় পুরানচরের আব্দুল মজিদ মন্ডল ও তার বাবা ইমন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। মাসুদ আরও বলেন, রুবেল বিশ্বাস ২০১৮ সালে চাকরিতে যোগদান করে ৭ বছরে ৩২ লাখ টাকার জমির মালিক হয়েছেন। সামান্য বেতনের কর্মচারী স্বল্প সময়ে কিভাবে এতো টাকার মালিক হয় এটা খতিয়ে দেখা দরকার।

চর পাকালিয়া গ্রামের বাসিন্দা আলতাব বিশ্বাস বলেন, আফজালের বসতবাড়ি মাহবুব ক্রয় করে। একটি মামলার সাক্ষী হওয়ায় ভারাটিয়া লোকজন নিয়ে বাড়ী জবরদখল করতে আসে। গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে তার ভাড়াটিয়া লোকজন চড়াও হয় এবং বাড়ীর ওয়াল ভাঙচুর করে। এবং আমাদের নামে চাঁদাবাজি মামলাও দেয়।
রাহেলা বিবি মামলায় ডিগ্রীপ্রাপ্তির পর থেকেই বিভিন্ন প্রকার হয়রানি, ভযভীতি দেখিয়ে আসছে বলেও অভিযোগ তোলেন। মাসুদ তার পুকুরে মাছ ছেড়ে প্রতিপালন করে আমাদের সামনে সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে তার পৈত্রিক সম্পত্তি পুকুর থেকে মাছ ধরে। ৬০ শতাংশ জমির মধ্যে মানিক বিশ্বাস এবং নাদের বিশ্বাসের সমান ৩০ শতাংশ করে জমি। নাদের বিশ্বাস ৩০ শতাংশের উপর বাড়ি করে ভোগ দখলে রয়েছে। অন্য ৩০ শতাংশে মানিক বিশ্বাসের পুকুর। তাদের নিজের পুকুরে মাছ ছেড়ে ধরার কারণে মাসুদকে হয়রানি করছে প্রতিপক্ষ। আমরা এলাকাবাসী এর সুষ্ঠু বিচার দাবি করছি।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাসুদ বিশ্বাস তার পুকুর থেকে মাছ ধরার পর তাকে হয়রানি করে আসছে হুমায়ুন কবির (বাবু), মাহবুব আলম, রুবেল বিশ্বাস ও ডাবলু বিশ্বাসসহ আওয়ামী মহিলা লীগ নেত্রী রোমানা কবির। পুকুরে মাসুদ বিশ্বাস মাছ ছেড়েছে, তিনিই ধরেছে, এতে প্রতিপক্ষের সমস্যা কি তা আমাদের বোধগম্য নয়।
এই মাছধরাকে কেন্দ্র করে ডাবলু বিশ্বাস গংরা কোন এক সাংবাদিককে ডেকে মিথ্যা অভিযোগ তুলে রংধনু ফেসবুক পেইজে যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এতে মাসুদ বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এলাকাবাসী এর বিচার দাবী করেন।