এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগ এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে এ বৃত্তি পরীক্ষা উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
এতে উপজেলার ৩৭ টি প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৯ জন শিক্ষার্থী অংশ নেন। ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি কিন্ডারগার্টেন রয়েছে।
পরীক্ষায় হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন মুড়িয়াউক পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার ফারুক এবং সার্বিক তত্বাবধানে রয়েছেন আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফজলে এলাহী ফরহাদ।
উল্লেখ্য লাখাই উপজেলার শিক্ষার গুনগত মানোন্নয়নে লক্ষ্যে ২০২৫ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিক্ষা বৃত্তি প্রবর্তন করে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন।