নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাংসের দোকানে মূল্য তালিকা না রাখা ও অপরিচ্ছন্নতার দায়ে চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে সরকারি কাজে সহযোগিতা না করে বিশৃঙ্খলা সৃষ্টির (মব) চেষ্টা এবং অনুমতি ছাড়া গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে। দৈনিক আলাপন সূত্রে জানা গেছে রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে ডোমার থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।