কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুর শহরের পাথালিয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে নির্ধারিত ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স ছাড়া ভারী যানবাহন চালানোর দায়ে চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় চালকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ভারী যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় নির্ধারিত শ্রেণির লাইসেন্স ছাড়া ভারী যানবাহন চালানোর প্রমাণ পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়।

পরে মামলাগুলোর বিপরীতে অভিযুক্ত চালকদের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।