গজারিয়া প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায়
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়নের আলিফ কাচ্চি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গামী লেনে পায়ে হেটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা পৃথক পৃথক ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন।

পরে নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

গজারিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুন্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল রিমু, সাধারণ সম্পাদক নাজির সিকদার, যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু, নজরুল ইসলাম, আশরাফুল আলম সবুজ, রেজাউল করিম তারেক ও শাহিন প্রধান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান মিয়াজী, যুগ্ম আহ্বায়ক বিপ্লবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।