এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম লাখাই ইউনিয়নের কামালপুর গ্রামের সাজিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বুধবার দিবাগত রাতে কামালপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের সোহেল মিয়ার বাড়ির দোকানের পূর্ব পাশের ঘাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে পুলিশ।