এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার একমাত্র বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়। আগামী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করার ওই বিদ্যালয়ে ৮৬ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে ৮৬ জন পরীক্ষার্থীর মাঝে ২৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। ওই বিদ্যালয় সুত্রে জানা যায়, অকৃতকার্য ছাত্র ছাত্রীদের এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের উপর হয় চাপ আসে অভিভাবক সহ বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আব্দুল করীম বলেন টেষ্ট পরীক্ষায় ৮৬ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন তন্মধ্যে ২৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। বাকি ২৩ শিক্ষার্থীদের কেউ কেউ ১ বিষয়ে কেউ কেউ ২ বিষয়ে ফেল করে। এদের কে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার অভিভাবক সহ বিভিন্ন মহল থেকে চাপ আসছে বিদায় তাদের পরীক্ষায় সুযোগ দেয়ার আমরা শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ করেছি। অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কোন নির্দেশনা আছে কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইংরেজি শিক্ষক বলেন, কৃতকার্য শিক্ষার্থী ব্যতিত অন্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য সম্পুর্ন নিষেধ করা হয়েছে। তার পরেও আমরা সকল শিক্ষক একমত হয়ে ১ও ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার একমত হয়েছি পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করা ঠিক হবে না। তবে এ বিষয়টি আমি খতিয়ে দেখে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষকগণ আমার সাথে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থী ও অভিভাবকগন যদি লিখিত ভাবে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে মর্মে অঙ্গীকার করে তা হলে সুযোগ দেয়া যায়। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী ব্যতিত অন্য কোন শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় সুযোগ না দেয়ার নির্দেশনা যদি থাকে তা হলে এই বিষয়টি কি ভাবে নিবেন জানতে চাইলে তিনি বলেন, তা হলে তো অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়ার কোন বিধান আর থাকলো না। তা পরেও এ বিষয়টি আমি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।