• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন হবিগঞ্জ জেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলব, মহিব উদ্দীন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন নাচোল থানাধীন ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানের ৩ কেজি ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার বিনামূল্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে- রাশেদ খাঁন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বারোঘরিয়া ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ

মাহিদুল ইসলাম ফরহাদ / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সারাদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পাইকড়তলা মোড়, নতুন বাজার,লক্ষীপুর, কাজীপাড়া, কুমারপাড়া ও বারোঘরিয়া বাজার সহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন বলে জানান স্থানীয়রা।
প্রচারকালে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন জেএসডি প্রার্থী। পাশাপাশি সকল ভোটারের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd