• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্র সুজন আহত

Reporter Name / ১৫৩৬ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

১৩

মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়ীয়া ছনকান্দা দ্বিমুখী আলিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ সুজন(১৮)কে  ছুরিকাঘাতে আহত করা হয়েছে। আহত সুজন হলেন পৌরসভার ৯নং ওয়ার্ড জোরবাড়ীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন শিক্ষকের সহায়তায় ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উক্ত ঘটনার সাথে জড়িত জোরবাড়ীয়া কোনাপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে সিয়াম(২০) এবং ছনকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে ইমন(২১)।  তারা দুইজন সহ তাদের একটি চক্র রয়েছে বলে এলাকার লোক তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে।

দীর্ঘ দিন আগে তাদের একবার কথা কাটা কাটি হয় সুজনের সাথে, যা সবাই জানে। পরবর্তীতে এই বিষয়ে দু’জনই চোপ থাকে কিন্তু দীর্ঘদিন পর তারই জের ধরে গত ২০ নভেম্বর ২০২৩ইং রোজ সোমবার সকাল ০৮ ঘটিকার সময় সুজন কোচিং করতে আসলে তাকে সেখান থেকে ডাক দিয়ে নিয়ে যায়।

সেই দুইজন তাকে বিদ্যালয়টির পুরাতন ভবনে নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর একজন তুলে ধরে এবং আরেকজন ছুরিকাঘাত করে।
পরবর্তীতে সুজনের চিৎকারে স্থানীয় লোকজন সহ স্কুলের ছাত্র শিক্ষক ছুটে আসলে ঘাতক দল পালিয়ে যায় এবং যাওয়ার সময় মামলা না করার হুমকি দেয়। এমন ঘটনায় স্থানীয় সহ বিদ্যায়লের শিক্ষার্থীদের মনে ভয় বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd