• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
নীলফামারী–২ আসনে তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি আলোচনায় ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব তিস্তা চরের শিশুদের জীবন বদলে দিচ্ছে লালমনি বিদ্যাপীঠঃ নির্বাচনের পর সহিংসতার নিন্দা, সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি পঞ্চগড়-২ আসনে ধানের শীষের বিশাল জয়, বিএনপি মহাসচিব জনগনকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন তো? ‎ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নীলফামারী-২ আসনে পরাজয়ের পর তুহিনের আবেগঘন বার্তা — “হেরে যায়নি তুহিন, হেরেছে উন্নয়নের স্বপ্ন” ৩৭ বছর পর ঠাকুরগাঁও-২ আসনে পরিবর্তনের হাওয়া, জিতল বিএনপি সফল নির্বাচন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন: বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানাল ঢাকার মার্কিন দূতাবাস

৩৭ বছর পর ঠাকুরগাঁও-২ আসনে পরিবর্তনের হাওয়া, জিতল বিএনপি

মোঃ জয়নাল আবেদীন / ৪১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ জয়নাল আবেদীন 
স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও 

আওয়ামী লীগের ঘাঁটি, ২য় গোপালগঞ্জ নামে পরিচিত ঠাকুরগাঁও-২ আসন বালিয়াডাঙ্গী-হরিপুর ও রাণীশংকৈল উপজেলার দুইটি ইউনিয়ন নিয়ে এই আসন। দীর্ঘ ৩৭ বছর পর এই আসনে বিএনপি থেকে জয়ী হয়েছেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।

বৃহস্পতিবার রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। এই আসনে ৩ লাখ ৪০ হাজার ৪৯ ভোটারের মধ্যে ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ১ লাখ ১৫ হাজার ৭০৭টি ভোট পেয়েছেন।

এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম ২ হাজার ৮৭৬ ভোট, গণঅধিকার পরিষদের ফারুক হাসান ১ হাজার ৮৪৩ ভোট, এবি পার্টির নাহিদ রানা ৪৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল ইসলাম ৪৩৭ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাহাবুদ্দিন ৩৮০ ভোট পেয়েছেন। আসনটিতে ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.০৪ শতাংশ।

বিজয়ের পর আব্দুস সালাম বলেন, ‘আমরা কারও প্রতি অন্যায় করব না। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এ ছাড়াও নির্বাচনী প্রচারণায় গিয়ে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিকট আদায় করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, ১৯৮৬ ও ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন দবিরুল ইসলাম। পরে তিনি আ.লীগে যোগদান করে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে তাঁর ছেলে মাজহারুল ইসলাম সুজন আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd