• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
মদনে শহীদ মিনারে জনতার ঢল: গভীর শ্রদ্ধায় পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহিদদের স্বরণে আলোচনা সভা অনুষ্টিত “বিনয়ী মানুষ নিরহংকারী হয়”—দেবীগঞ্জে খতিবের জুমার বয়ানে নৈতিকতার আহ্বান সনাতনীরা মুক্তিযুদ্ধের পক্ষের দলকে সমর্থন করেছেন- বদেশ্বরীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ লাখাইয়ে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন হাট বাজার মনিটরিং রমজান মাসে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র‍্যালি , পবিত্রতা রক্ষার আহ্বান দেবীগঞ্জ-বোদাবাসী পেলেন মন্ত্রী, উৎসবের আমেজ নির্বাচনী এলাকায়

মদনে শহীদ মিনারে জনতার ঢল: গভীর শ্রদ্ধায় পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মোঃ মোশারফ হোসেন / ৮ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মোশারফ হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। ভাষার অধিকার প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া বীর শহীদদের স্মরণে সারা দেশের মতো নেত্রকোনার মদন উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা, শোক ও গৌরবের আবহে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে রাতের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একুশের প্রথম প্রহর শুরু হতেই ফুলে ফুলে ভরে ওঠে মদন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মদানকারী শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ নীরবতা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাত ১২টা ০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এরপর মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ কর্মী সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তায়েফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করে মদনের মানুষ আবারও প্রমাণ করলো, ভাষার প্রতি বাঙালির আবেগ ও দায়বদ্ধতা আজও অটুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd