• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

রেডিও পাগল এক অসাধারণ মানুষ : মোঃ শেখ ফরিদ

মোঃ মকবুলার রহমান / ৪৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার:

ডিজিটাল যুগে যখন মানুষ মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবেই অধিকাংশ সময় ব্যয় করছে, তখনও কিছু মানুষ আছেন যারা রেডিওর প্রতি তাদের অগাধ ভালোবাসা ধরে রেখেছেন। তাদের জন্য রেডিও কেবল একটি যন্ত্র নয়, বরং এক নিত্যসঙ্গী। তেমনি একজন মানুষ হলেন পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা মোঃ শেখ ফরিদ। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও সুত্রে জানা গেছে মোঃ শেখ ফরিদ নিয়মিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকেন। রেডিও রিসিভার হাতে বসে থাকা যেন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, ফরিদের কাছে রেডিও এখনও সেই প্রথম দিনের মতোই প্রিয় এবং প্রাণের খোরাক।

তার পছন্দের অনুষ্ঠানের তালিকায় রয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরাচল’ এবং শ্রোতাদের আড্ডার অন্যতম প্রিয় আয়োজন ‘আড্ডার প্রহর’। এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি কেবল বিনোদনই পান না, বরং তথ্য, জ্ঞান ও সংস্কৃতির সাথে নিজেকে যুক্ত রাখেন।

শেখ ফরিদের এই অনন্য ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয়—রেডিও এখনো মানুষকে টানে, মানুষকে আলোড়িত করে, মানুষের হৃদয়ের খুব কাছাকাছি জায়গা দখল করে আছে। তার মতো রেডিওপ্রেমীরা প্রমাণ করেন, যতই সময় পাল্টাক, রেডিওর আবেদন কখনোই শেষ হবে না।

বাংলাদেশ বেতারের প্রতি এমন টান এবং অটল ভালোবাসা রাখার জন্য মোঃ শেখ ফরিদের মতো সকল ‘রেডিও পাগল’ শ্রোতার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd