• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

বালিয়াকান্দীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

মোঃ আমিরুল হক / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরানী মাদ্রাসা ভবনে, “হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”এর আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর নূরানী মাদ্রাসায় “হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”এর আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিযোগিতায় বালিয়াকান্দী উপজেলার ১২ টি কওমি হাফেজী মাদ্রাসা থেকে ৪ টি গ্রুপে ১১৪ জন হাভেজ অংশগ্রহন করেন। ক,গ্রুপে অনূর্ধ্ব ১০ বছর, যে কোন ৫ পারা থেকে খ গ্রুপ অনূর্ধ্ব ১২ বছর যে কোন ১০ পারা থেকে, গ গ্রুপ অনূর্ধ্ব ১৫ বছর যে কোন ২০ পারা থেকে, ঘ অনূর্ধ্ব ১৮ বছর ৩০ পারা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মোট হাফেজদের মধ্য থেকে জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী ভাজনতালা দাওরায়ে হাদিস মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা করেন, হাফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা নুর হুসাইন, হাফফাজুল কুরআান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ নোমানী, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, বহরপুর নূরানী মাদ্রাসার নায়েবে মুহ্তামিম মুফতি মোহাম্মদ মুফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ন করেন, বহরপুর নূরানী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মোহাম্মদ ফারুকুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, হিফ্জুল কুরআন প্রতিযোগিতা কুরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের মনোভাব গড়ে তোলে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd