• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনা, পরিদর্শনে মোঃ সারজিস আলম রামপাল সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মর্মান্তিক মৃত্যু, আলাদা গ্রামে দাফন; শোকে স্তব্ধ দুই পরিবার লাখাইয়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশ ডে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে দেয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি লিটন গ্রেপ্তার লাখাইয়ে ১৪ কার্টুন খেজুর ২৬ মাদ্রাসায় বিতরণ কচুয়ার সাচারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লাখাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ গ্রেপ্তার ৪ হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। ইউএনবি সুত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের প্রবীণ সদস্য ও সভাপতিমণ্ডলীর দায়িত্বে থাকা ড. খোন্দকার মোশাররফ হোসেন।
অধিবেশনে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে সংসদে উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এরপর ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য মনোনয়ন উত্থাপন করা হয়। নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান।
পরে কণ্ঠভোটে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দুইটি সাংবিধানিক পদ পূর্ণতা পেল। স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd