• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত

বিমল কুমার রায় / ৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সরবরাহ করতে পাঁচ উপজেলায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
‎
‎সোমবার(৩০ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড প্রদানের বিষয়টি জানানো হয়। নতুন এ ব্যবস্থার আওতায় মোটরসাইকেলে তেল নিতে হলে নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
‎
‎জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন এবং হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। শুধুমাত্র ফুয়েল কার্ড প্রাপ্ত মোটরসাইকেলের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
‎
‎আবেদনকারীদের ফুয়েল কার্ড সংগ্রহের জন্য উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের ওয়েবসাইট কিংবা “জেলা প্রশাসন পঞ্চগড়” ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পঞ্চগড় পৌরসভার ক্ষেত্রে বিআরটিএ ইন্সপেক্টরের স্বাক্ষর গ্রহণ করে প্রয়োজনীয় কাগজ পত্রাদিসহ আবেদন করতে হবে। এই ফুয়েল কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি তেল দেওয়া হবে না।
‎
‎এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে।
‎
‎একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে। একইসঙ্গে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
‎
‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এপ্রিলের ২ তারিখের পর থেকে ফুয়েল কার্ড ব্যতীত কাউকে জ্বালানি তেল দেওয়া হবে না।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd