• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

জলঢাকায় ফলের বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান / ৫৪৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুনগর পাড়া এলাকায় একটি বিদেশি ফলের বাগান পরিদর্শন করেছেন। তিনি এই বাগানটিকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, যেখানে স্থানীয়ভাবে বিভিন্ন বিদেশী ফল চাষ করা হচ্ছে এবং এতে করে আমদানি করা ফলের উপর নির্ভরশীলতা কমার সম্ভাবনা রয়েছে। তিনি স্থানীয় ভাবে বিদেশি জাতের বিভিন্ন ফল চাষের এই উদ্যোগকে উৎসাহিত করেছেন।

তিনি মনে করেন, এই ধরনের উদ্যোগ দেশে ফল চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একই সাথে অর্থনৈতিকভাবে লাভজনক হবে।

সোমবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সু নগর পাড়া এলাকায় গড়ে ওঠা “খাদিজা ফলের বাগান নামের একটি ফলের বাগান পরিদর্শন করে উপরোক্ত কথা বলেন তিনি।

কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক জানান ডিসি মহোদয়ের এই পরিদর্শন নিঃসন্দেহে ফল চাষের সাথে জড়িত সকলের জন্য একটি অনুপ্রেরণা এবং একই সাথে বিদেশি ফল চাষে উৎসাহ যোগাবে।।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, সহ ইউপি সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd