• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন হবিগঞ্জ জেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলব, মহিব উদ্দীন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন নাচোল থানাধীন ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানের ৩ কেজি ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার বিনামূল্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে- রাশেদ খাঁন

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ ফজলুল কবির গামা / ৩৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী, ঝিনাইদহ শাখা।

শনিবার দুপুরে শহরের আল-হেরা এলাকার জামায়াতে ইসলামী নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ড. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করে বলেন, ” অন্যান্য দলের সমার্থকেরা তাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “অন্যান্য দলের নেতা-কর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর, বিশেষ করে নারী সমর্থকদের ওপর আতঙ্কিত হামলা, অপমান ও অপদস্থ করার মতো ঘটনায় জড়িত রয়েছে।” এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াতের নেতৃবৃন্দ।

তাছাড়া তিনি আরো বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ ও সুশৃংখল নির্বাচন। আমরা চাই ঝামেলা ছাড়া নির্বাচন সম্পন্ন হোক। বিরোধী দল যাতে নির্বাচনে নিয়ম-কানুন মেনে প্রচার-প্রচারণা করে। এবং আমাদের অর্থাৎ জামায়াতের সমর্থনকারীদের উপর আতঙ্ক তৈরি না করে।”

উক্ত সংবাদ সম্মেলনে ঝিনাইদহের সকল স্তরের প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd