• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

দিনাজপুর–৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম, নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

বিরামপুর প্রতিনিধি / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

১২

বিরামপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।
দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা আনোয়ারুল ইসলাম এলাকায় একজন পরিচিত মুখ। তিনি বিভিন্ন শিক্ষা, সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয়রা জানান।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করছেন।
আনোয়ারুল ইসলাম বলেন,
“দিনাজপুর–৬ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা ও কৃষি খাতে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবো।”
স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। বিশেষ করে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd