• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার

মোঃ মকবুলার রহমান / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

নীলফামারীর ডোমার উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

তোফায়েল আহমেদ উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার মৃত শওকত আলীর পুত্র।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পিতা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়ি বহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
ওই ঘটনায় উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার বাসিন্দা রবিউল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ডোমার থানায় মামলা (নং-২০(১০)২৪) করেন।

গ্রেফতারকৃত তোফায়েল আহমেদকে ওই মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বটতলী মোড় এলাকা থেকে তোফায়েল আহমেদকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা বিচারিক আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd