• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিনিধি / ৫৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নির্বাচিত হওয়ার পর ভোগডাবুরী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন।
সাম্প্রতিক সময়ে তিনি ইউনিয়নের একাধিক বাজারে পায়ে হেঁটে হেঁটে দোকানদার, ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সুখ-দুঃখ, এলাকার উন্নয়ন, রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
স্থানীয়রা জানান, নির্বাচনের পর একজন সংসদ সদস্যকে এভাবে সরাসরি মানুষের মাঝে এসে কথা বলতে দেখা তাদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা। অনেকেই নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমপি আব্দুস সাত্তার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছেই থাকা তার দায়িত্ব। তিনি উল্লেখ করেন, এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভোগডাবুরী ইউনিয়নে সংসদ সদস্যের এই সরাসরি জনসংযোগ কার্যক্রম এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd