• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

বিমল কুমার রায় / ৬৪৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(৮ জুলাই) রাত ৯ টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ী বাজার সংলগ্ন করতোয়া নদীর ঘাটে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর সহ ট্রাক্টর চালক রাজু ইসলাম ও শান্ত ইসলামকে আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজু ইসলামের নামে ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দন্ডিত রাজু ইসলাম জরিমানাকৃত অর্থ নগদে পরিশোধ করায় চালক ও ট্রাক্টর দুটিকে ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, “এই উপজেলায় রাষ্ট্রীয় ও জনস্বার্থে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অভিযান অব্যাহত থাকবে।”

দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, “সরকারি সম্পদ রক্ষায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান জিরো টলারেন্স। ভবিষ্যতে মাদকবিরোধী অভিযানসহ এধরনের অভিযান অব্যাহত থাকবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd